সিলেটের শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কার পেলেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান। সকল ক্যাটাগরিতে সাফল্য অর্জনের মাধ্যমে এই পুরস্কারের জন্য মনোনীত হন তিনি।
বুধবার সকালে জেলা পুলিশ লাইন্সের মাসিক কল্যাণ সভায় তাকে এই পুরস্কৃত করা হয়। বিভিন্ন উদ্ধার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, মামলা নিষ্পত্তিসহ অন্যান্য ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ এসআই মনোনীত হন কোম্পানীগঞ্জ থানার এসআই আমিরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন উদ্ধার, ওয়ারেন্ট তামিল জিডি নিষ্পত্তিসহ ভালো কাজের জন্য শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হোন কোম্পানীগঞ্জ থানার এএসআই নোমান মিয়া।
জানা গেছে, জেলা পুলিশের কার্যক্রমে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গ্রেফতারী পরোয়ানা তামিল/নিষ্পত্তি, মামলা তদন্ত নিষ্পত্তি, মাদক, অস্ত্র সহ বিভিন্ন পারফরমেন্স, কু-লেস মামলার তথ্য উদঘাটন ও দাপ্তরিক কাজ সন্তোষজনক হওয়ায় জানুয়ারি মাসের পার্ফরমেন্স বিবেচনায় মাসিক কল্যাণ সভায় এসব পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজির, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান প্রমুখ।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব ও কর্তব্য। জনগণের সেবা দিতে আমি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও গভীর করবে এবং কাজের প্রতি উৎসাহ জোগাবে।